বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর শিশুকন্যার বস্তাবন্দি মরদেহ উদ্ধার। ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর নন্দিনী (৭) নামে এক শিশুকন্যার বস্তাবন্দি মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। তাকে খুঁজে পেতে পরিবার, স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। কিন্তু আজ সকালে বাড়ির নিকটবর্তী একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার নিথর মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহতের পরিবারের অভিযোগ, নন্দিনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে বিধান (১৯) নামে এক যুবককে আটক করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

‎এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছে।

‎স্থানীয় সূত্রে আরও জানা যায়, নিরাপত্তাজনিত কারণে আটক ব্যক্তিকে প্রশাসনের কঠোর পাহারায় রাখা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তের বাবা-মা পলাতক রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

‎একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো ফলিমারীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ১৬-০৬-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews