বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে জমকালো ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

 

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও রান্নার শৈল্পিক গুণাবলী ফুটিয়ে তুলতে টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য ‘ফুড ফেয়ার’ (খাদ্য মেলা) ।

 

 

বৃহস্পতিবার(১৮ জুন) ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

 

মেলায় ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কয়েকটি স্টল সাজিয়ে বসেন। স্টলগুলোতে স্থান পায় বাঙালিয়ানার ঐতিহ্যবাহী বাহারি পিঠা-পুলি, চটপটি, ফুচকা, বিরিয়ানি, হরেক রকমের জুস, ডেজার্ট এবং ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত হরেক পদের খাবার। শিক্ষার্থীরা নিজেরাই এই খাবারগুলো প্রস্তুত ও পরিবেশন করেন।

 

 

নার্সিং পড়াশোনার ব্যস্ত সূচির মাঝে এই ধরণের আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। নিজেদের তৈরি খাবার সবার কাছে বিক্রি করতে পেরে এবং প্রশংসা পেয়ে আমরা খুবই আনন্দিত। মেলায় অংশ নেওয়া এক শিক্ষার্থী।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও খাবারের গুণগত মান যাচাই করেন কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। অতিথিরা শিক্ষার্থীদের এমন চমৎকার ও সুস্বাদু রান্নার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews