রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন মুক্তারুল ইসলাম ভুট্টো সভাপতি, আব্দুল জব্বার সাধারণ সম্পাদক

মোঃ রবিউল ইসলাম, রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুক্তারুল ইসলাম ভুট্টো এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল জব্বার।
সম্প্রতি রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবগঠিত কার্যনির্বাহী কমিটি:
সভাপতি – মোঃ মুক্তারুল ইসলাম ভুট্টো
সহ-সভাপতি – মোঃ রমজান আলী
সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল জব্বার
যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ রবিউল ইসলাম
সাংগঠনিক সম্পাদক – মোঃ জিয়াউর রহমান (জিয়া)
দপ্তর সম্পাদক – মোঃ আসিফ ইকবাল
প্রচার সম্পাদক – মিঠুন কুমার রায়
কোষাধ্যক্ষ – মোঃ আইনাল হক
কার্যকরী সদস্য:
মোঃ জাকির হোসেন, মোঃ রাকিব ফেরদৌস ও মোঃ আব্দুল আজিজ।
সাধারণ সদস্য:
মোঃ জয়নুল আবেদীন, মোঃ আব্দুল আলিম, মোঃ হামিম রানা, মোঃ মিলন খান, মোঃ সাহিদ হাসান এবং মোঃ মুরসালিন।
কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ মুক্তারুল ইসলাম ভুট্টো বলেন, “সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে আমরা অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট থাকবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার বলেন, “রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবকে স্থানীয় সাংবাদিকদের একটি আস্থার ঠিকানায় পরিণত করতে আমরা কাজ করব। সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সাংবাদিকবান্ধব হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় সাংবাদিক মহলে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রাণীশংকৈলের সাংবাদিকতা আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।