বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে গারো পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকাজুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে।

 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।

 

তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

 

নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews