বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে এইচএসসি ব্যাচ-২০২৬ ইং এর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২৩-শে জুন (মঙ্গলবার) সকালে কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু।

প্রধান বক্তার বক্তব্যে রূপসা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল্লাহ ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম।

 

বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

 

রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জান্মাতুন নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার শিহাবুল ইসলাম, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ, ওসমান গনী, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রনি, রিয়াজ, সহ-সাধারণ সম্পাদক পিয়াস, নাঈমুল ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক সিয়াম, ছাত্রী বিষয়ক সম্পাদক লামিয়া, রাজু শেখ, মোঃ আল-আমিন, রিয়াজ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো তুলে ধরে। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews