বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে -জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ আটক ১২; উদ্ধার ১০ লাখ টাকা কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩ ফুটবল বিশ্বকাপ দেখতে জনসাধারণের জন্য উন্মুক্ত আয়োজন, ধন্যবাদে সিক্ত বাজার কমিটি। গাজীপুরে – জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ সালথায় ছাত্রদলের কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক সোহেল রাজধানীর মিরপুরে রাজউকের উচ্ছেদ অভিযান। নকশা বহির্ভূত ভবন মালিকদের অভিযোগ আগে নোটিশ দেওয়া হয়নি। এসআরও নং ১৯৭-আইন/২০২৬ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। রাজধানীর মিরপুরে নির্মাণ শ্রমিক ও পথচারীদের জীবন ঝুঁকিতে ফেলে অবৈধভাবে ভবন নির্মাণ  রাজউক হতে কারণ দর্শানোর নোটিশ জারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের অপতৎপরতা ও নাশকতার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল  তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

গাজীপুরে – জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ জোরদার করতে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০টি ফুটবল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার প্রায় ৩৫০টি স্কুল, মাদ্রাসা ও কলেজে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, বার-অ্যাট-ল। অনুষ্ঠানের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আজাহার মণ্ডল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, বিএনপি নেতা আব্দুল মোতালেবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, মেধাবী ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার। বর্তমান রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা ও অনুপ্রেরণায় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “আমার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাস ২৪ দিনের মধ্যে আমরা ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছি। গাজীপুরের মানুষের সেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”

তিনি আরও বলেন, “আমরা ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। কোথাও কোনো ভুল হলে তা ধরিয়ে দেবেন এবং সংশোধনের সুযোগ দেবেন। গাজীপুরের উন্নয়ন ও জনগণের সেবায় সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”

ক্রীড়া সামগ্রী পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

জেলা পরিষদের এই উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, খেলাধুলার প্রসার ঘটলে তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews