বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা এলাকায় ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত ও এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে কালিহাতী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাথী এলাকায় রতনগঞ্জ-বল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ থেকে বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিত (৬০)-কে সজোরে ধাক্কা দেয়। তিনি কালিহাতী উপজেলার কামাথী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গোপাল চন্দ্র পণ্ডিত ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে তালতলা এলাকার বাসিন্দা মলি (৫০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কালিহাতী থানার এসআই ওসমান গনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খাঁন সিদ্দিকী

জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews