বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

নিষিদ্ধ আ.লীগ থেকে চেয়ারম্যান মতিউর রহমানের পদত্যাগ নিয়ে আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

 

সৈয়দ আলীউজ্জামান : কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান (মতি) আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

বুধবার (২৪ জুন) কটিয়াদি মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠ করেন। পদত্যাগপত্রে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত ও রাজনৈতিক বিবেচনার কথা উল্লেখ করেন।তবে তার এ পদত্যাগকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

অনেকেই প্রশ্ন তুলছেন, বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে এ পদত্যাগ কতটা তাৎপর্যপূর্ণ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক চাপ বা গ্রেফতার আতঙ্কের বিষয়টি এর পেছনে ভূমিকা রাখতে পারে। আবার অনেকে বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে অনেক জনপ্রতিনিধি পদ হারিয়েছেন কিংবা আইনি জটিলতায় পড়েছেন। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা একজন জনপ্রতিনিধির আকস্মিক পদত্যাগ স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।

 

এ বিষয়ে চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, “দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং দলটির বিরুদ্ধে হত্যা-সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া সাংগঠনিক কার্যক্রমও নেই। তাই এ দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আমার কাছে আর যুক্তিযুক্ত মনে হয়নি।”

তিনি আরও জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হিসেবেই তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews