বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদের পাশে ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান “একটি শিশুর জীবন বাঁচাতে যা প্রয়োজন, উপজেলা প্রশাসন তা করার চেষ্টা করবে….. গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২   সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ.লীগ থেকে চেয়ারম্যান মতিউর রহমানের পদত্যাগ নিয়ে আলোচনা গাজীপুরে -জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ আটক ১২; উদ্ধার ১০ লাখ টাকা কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩ ফুটবল বিশ্বকাপ দেখতে জনসাধারণের জন্য উন্মুক্ত আয়োজন, ধন্যবাদে সিক্ত বাজার কমিটি। গাজীপুরে – জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ সালথায় ছাত্রদলের কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক সোহেল

গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ১২০ কেজি গাঁজার বড় চালান জব্দ ও দুই কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. ইমন শাহরিয়ার (২৮) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মো. শরিফ (২৮)।

 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৩টা ৪০ মিনিটে মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোগড়া এলাকার একটি গাড়ির ওয়ার্কশপের সামনে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

 

অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১ নম্বরের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা ও শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল বলেন, “মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জিএমপির অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews