বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন রেটিনোব্লাস্টোমায় আক্রান্ত শিশু সাজিদের পাশে ব্রাহ্মণপাড়া ইউএনও মাহমুদা জাহান “একটি শিশুর জীবন বাঁচাতে যা প্রয়োজন, উপজেলা প্রশাসন তা করার চেষ্টা করবে….. গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২   সালথায় বিএনপি কর্মীর হাত পা কাটা লাশ উদ্ধার নিষিদ্ধ আ.লীগ থেকে চেয়ারম্যান মতিউর রহমানের পদত্যাগ নিয়ে আলোচনা গাজীপুরে -জিএমপির অভিযানে গোপন বৈঠক থেকে ৫ জনসহ আটক ১২; উদ্ধার ১০ লাখ টাকা কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩ ফুটবল বিশ্বকাপ দেখতে জনসাধারণের জন্য উন্মুক্ত আয়োজন, ধন্যবাদে সিক্ত বাজার কমিটি। গাজীপুরে – জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৬০০ ফুটবল বিতরণ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ সালথায় ছাত্রদলের কমিটি গঠন: সভাপতি রাজ, সম্পাদক সোহেল

ফেনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মো. মিজানুর রহমান (পলাশ), ফেনী প্রতিনিধি: সারা দেশের ন্যায় ফেনী জেলায় আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১৩৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন।

 

তিনি জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে জেলার ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।

 

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলায় ৭টি স্থায়ী কেন্দ্র, ১ হাজার ১২৪টি অস্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সহযোগী সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। এছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানেও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।

 

উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী ছাগলনাইয়ায় ৩৬ হাজার ১০৫ জন, ফুলগাজীতে ২৩ হাজার ৩৪১ জন, পরশুরামে ১৯ হাজার ৪৮৪ জন, ফেনী সদরে ৫৬ হাজার ৬২১ জন, ফেনী পৌরসভায় ২৫ হাজার ৭৫৮ জন, দাগনভূঞায় ৪৬ হাজার ৭০০ জন এবং সোনাগাজীতে ৪৫ হাজার ৪৭৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।”

 

এ সময় মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন ইমু, ডা. এ কে এন ফাহাদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews