বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

পটুয়াখালী জেলায় ১,৮২১টি কেন্দ্রের মাধ্যমে আড়াই লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী জেলায় ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট দুই লক্ষ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্র নির্ধারন করা হয়েছ।

 

সিভিল সার্জন পটুয়াখালী কার্যালয় সূত্রে জানাগেছে, ২৮ জুন রোববার সারাদেশের ন্যায় পটুয়াখালী জেলায় ২,৮২১ টি কেন্দ্রে দুই লক্ষ ৫৩ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্র নির্ধারন করা হয়েছ।

এ লক্ষ্য মাত্রার মধ্যে  ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২৭, ৭৭৬ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৫,৯৯৬ জন শিশু।

সদর উপজেলায় ২৮৮ টি কেন্দ্রে ৪৩,৫২৫ জন শিশু, বাউফলে ৩৬০ টি কেন্দ্রে ৫১,০০০ জন, দশমিনায় ১৪৪ টি কেন্দ্রে ২০,০৬০ জন, মির্জাগঞ্জে ১৪৪ কেন্দ্র ২২,৬১০ জন, দুমকীতে ১২০ টি কেন্দ্র ১২,৯৩০ জন, গলাচিপায় ৪৩২ টি কেন্দ্রে ৫৩,০০০ জন ও কলাপাড়া উপজেলায় ২৮৮ টি কেন্দ্রে  ৩৯,৬৪৫ জন এবং পটুয়াখালী পৌরসভায় ৪৫ টি কেন্দ্রে ১০,৯৮৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া নিশ্চিত করেছেন।

প্রতি কেন্দ্রে ১ জন সরকারী স্বাস্থ্য কর্মী ও ২ জন করে স্বেচ্ছাসেবক কর্মী মেট ৫,৪৬৩ জন কর্মী ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়াবে হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন দিবসে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ১ টি  ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের  ২ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে বলেও জানান তিনি।

২৮ জুন  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে পটুয়াখালী জেলার সকল নাগরিকের সহযোগীতা কামনা করেছেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews