বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খানসামায় প্রাথমিক শিক্ষা গিলে খাচ্ছে হুমায়ুন কবির পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল

গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করেছে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ।

 

সদর থানা পুলিশ জানায়, সন্ত্রাস, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও অপরাধীদের আইনের আওতায় আনতে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

 

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সন্ত্রাস, মাদক ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews