মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিহাতীর তল্লাই বিলে অভিযান, ১৩শ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস সামাজিক অপরাধ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ‘সেতু’ সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‎ হাসপাতালের দালাল হাসানের কর্মকান্ডে অতিষ্ঠ সাধারণ রোগী এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে প্রশাসন। বিতর্কের মুখে দায়িত্ব ছাড়লেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।  টঙ্গীতে অভিযান;বিপুল পরিমাণ মাদকসহ নগদ অর্থ, মোবাইল উদ্ধার, গ্রেপ্তার- ৩ গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে আটক করেছে পুলিশ। কালিহাতীর কৃতী সন্তান মনিরুজ্জামান মিঞা ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার যমুনা নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি।ফজলুল হক মিলন রূপসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু।

কালিহাতীর তল্লাই বিলে অভিযান, ১৩শ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তল্লাই বিলে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৩০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামের অংশে অবস্থিত তল্লাই বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত)-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা।

অভিযানকালে প্রায় ১ হাজার ৩০০ মিটার চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন, “দেশীয় প্রজাতির মাছ এমনিতেই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। একশ্রেণির অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ, রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে নিধন করছে। এতে মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে দেশীয় মাছের প্রজনন ও রেণু পোনা সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews