মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাগঞ্জে ভূমিদস্যুদের হামলায় সংবাদকর্মী ও ব্যবসায়ী গুরুতর জখম: প্রধান আসামি কুদ্দুস মোল্লা জেলহাজতে গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার বোরিতে ক্ষমতার করিডরে প্রশাসনিক ধাঁধা: নতুন ডিজির প্রথম কলমেই চাকরিচ্যুতি!  তানোরে সিন্ডিকেট চক্রের ধান  বাণিজ্য! জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব  কালিহাতীর তল্লাই বিলে অভিযান, ১৩শ মিটার চায়না জাল জব্দ ও ধ্বংস সামাজিক অপরাধ প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় ‘সেতু’ সামাজিক উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ‎ হাসপাতালের দালাল হাসানের কর্মকান্ডে অতিষ্ঠ সাধারণ রোগী এবং এলাকাবাসী সতর্ক অবস্থানে প্রশাসন। বিতর্কের মুখে দায়িত্ব ছাড়লেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।  টঙ্গীতে অভিযান;বিপুল পরিমাণ মাদকসহ নগদ অর্থ, মোবাইল উদ্ধার, গ্রেপ্তার- ৩

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় নবজাতক এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

 

রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এলাকায় হঠাৎ নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া,পরে তিনি বিষয়টি কর্মরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা:নুসরাত ফারজানা খাঁন বলেন, উদ্ধারের পরপরই নবজাতকটিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি জীবিত রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

খবর পেয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,এ সময় তিনি বলেন,আমি নিজেও একজন মা,খবরটা শুনেই অস্থির বোধ করছিলাম,শিশুটার সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছি,সেই সাথে আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

 

এই ঘটনায় মধ্যরাতেই উপজেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে,একটি নিষ্পাপ শিশুকে এভাবে ময়লার স্তুপে ফেলে যাওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ,যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews