বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত

সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় গাছবোঝাই নছিমনের সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক জুলহাস মাতুব্বর (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার শৌলডুবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

 

জানা যায়, জুলহাস মাতুব্বর ৫জন যাত্রী নিয়ে সালথা বাজার থেকে রামকান্তপুর বাজারের দিকে যাচ্ছিলেন। শৌলডুবি এলাকায় পৌছলে সাইড রাস্তা থেকে গাছ বোঝাই একটি নছিমন পাকা রাস্তায় উঠার সময় ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক টি পড়ে ধুমরে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত জুলহাজ কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইজিবাইকের সবাই আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জুলহাসের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এই ঘটনার পর নছিমন চালক মো. ইব্রাহীম পলাতক রয়েছে। সে পার্শ্ববর্তী রামকান্তপুর গ্রামের লাল মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া এসেছে।

 

দুর্ঘটনার বিষয় টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, ইজিবাইক ও নছিমনের সংঘর্ষে জুলহাস নামের ইজিবাইক চালক নিহত হবার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews