বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত

উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

 

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকদের চাষাবাদে আরও উৎসাহিত করতে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বিনামূল্যে ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ এবং মোট ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এর মধ্যে এমওপি (MOP) ১০ কেজি এবং ডিএপি (DAP) ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।

 

বক্তারা বলেন, কৃষিকে আরও উৎপাদনমুখী ও টেকসই করতে সরকারের ধারাবাহিক প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সময়োপযোগী সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আমন মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews