বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত সালথায় নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল 

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি ২৫ জুন ২০২৬ থেকে ২৬ জুন ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দিয়েছে।

৫ জন উপদেষ্টা ও ৩৯ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে আলহাজ্ব ডা. মো. লোকমান হোসেন সভাপতি এবং কাজী মো. মকবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির উপদেষ্টারা হলেন— লায়ন মো. গনি মিয়া বাবুল, আলহাজ্ব মো. আব্দুল জলিল, অ্যাডভোকেট দেওয়ান মো. আবুল কাশেম, আলহাজ্ব অ্যাডভোকেট মো. আতাউর রহমান আকাশ এবং কবি আবু নাসির খান তপন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. আলমগীর হোসেন (সহ-সভাপতি), মো. আকরাম হোসেন (সহ-সভাপতি), মো. আব্দুল হালিম (সহ-সভাপতি), মো. নজমুল হক (সহ-সাধারণ সম্পাদক), মো. আমজাদ হোসেন (সহ-সাধারণ সম্পাদক), মো. রুহুল আমিন দেওয়ান (সহ-সাধারণ সম্পাদক), মো. আতিকুর রহমান (সাংগঠনিক সম্পাদক), মো. আবুল বাশার পলাশ (অর্থ সম্পাদক), মো. তৌফিক ইসলাম (দপ্তর সম্পাদক), মো. মনির হোসেন সরকার (প্রচার সম্পাদক), তারেক রহমান জাহাঙ্গীর (প্রকাশনা সম্পাদক), মামুনুর রশিদ আরাবী (দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক), দেওয়ান মো. শহীদুজ্জামান রিপন (আইন বিষয়ক সম্পাদক), মো. বিল্লাল হোসেন (সাংস্কৃতিক সম্পাদক), সাবিনা আফরিন চৈতী (সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক), রিতা ব্রহ্ম (মহিলা বিষয়ক সম্পাদক) এবং মো. তমিজ উদ্দিন তমু (যুব বিষয়ক সম্পাদক)।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— এম. এ. ফরিদ, মো. আবিদ হোসেন বুলবুল, মো. কাজল মিয়া, রুবেল সরকার, মো. শফিকুল ইসলাম, কাজী মো. আব্দুল মান্নান, মুহাম্মদ ওয়াহিদুর রহমান মিলন, মো. ইলিয়াস আপন, মো. রেজাউল করিম, সৈয়দা রোকসানা আক্তার রুবী, ইঞ্জিনিয়ার মাহিদুর রহমান, মো. আব্দুর রহমান, জহিরুল ইসলাম, খন্দকার মোহাম্মদ রফিকুল, মো. খোরশেদ আলম, মো. মোসলেম উদ্দিন, মো. দাহিয়াতুল দোলন, বিলকিস আক্তার রুবী, মো. মনিরুজ্জামান মনির এবং সাইফুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি ডা. মো. লোকমান হোসেন বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলা এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক কাজী মো. মকবুল হোসেন বলেন, “গাজীপুরে নিরাপদ সড়ক আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সচেতনতামূলক কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews