সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

কুমিল্লার বুড়িচংয়ে ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর পক্ষ থেকে এমপি জসিম উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয় ।

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

শুক্রবার ৩ জুলাই আনন্দ-উচ্ছ্বাস আর
উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলার ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি-তে কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মো. জসীম উদ্দিন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের এবং পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল মান্নান, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম কে শিক্ষক শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে। পরে প্রধান অতিথি এমপি হাজী মোঃ জসিম উদ্দিন শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সানা উল্লাহ মোল্লা, সহসভাপতি মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল,আবু নাসের মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ,আখতারুজ্জামান ভূঞা, সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন,মোঃ রবিউল আলম,মোঃ মনিরুল ইসলাম,গোলাম মোস্তফা,মোঃ মিজানুর রহমান,মোঃ হোসেন আলী,আবদুল জলিল ভূইয়া,আনোয়ার হোসেন,মনির হাসান,দেলোয়ার হোসেন,নিজাম উদ্দিন,আবদুল খালেক,মোঃ শাহজাহান,মোঃ অলিউর রহমান ও মোঃ ইউসুফ চৌধুরী প্রমুখ।

এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews