শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বর্তমান সরকার একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।  বোরির সাবেক ডিজি বেলালের বলির পাঁঠা: তদন্তহীনতার ক্ষোভে চাকরি ও দেশ ছেড়ে লন্ডনে বিপাশা সুর! ইদগাহ মাঠে দোকান নির্মাণকে কেন্দ্র করে হত্যার হুমকির অভিযোগ  সাংবাদিক রশিদ আব্বাসীর পিতা ও সদ্য বিদায়ী ইউএনও জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী কুমিল্লার বুড়িচংয়ে ফাজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি এর পক্ষ থেকে এমপি জসিম উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয় । রূপসায় চোরকে চোর বলায় চোর চক্রের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২। বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার হোসেন-এবার চেয়ারম্যান পদে বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সাংবাদিক রশিদ আব্বাসীর পিতা ও সদ্য বিদায়ী ইউএনও জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী: উপজেলার নাগবাড়ী নওপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় শুক্রবার জুমার নামাজের পর কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসীর মরহুম পিতা হাজী হাবিবুর রহমান এবং সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় নওপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ মাহফিলে কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আব্বাসী, কালিহাতী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ আনিসুর রহমান শেলী রিপোটার্স ইউনিটির কোষাধক্ষ্য নাহিদ খাঁন, আবু আহমেদ আব্বাসী সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুম হাজী হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সাবেক ইউএনও মোঃ খাইরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, হাজী হাবিবুর রহমান একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। অন্যদিকে, ইউএনও মোঃ খাইরুল ইসলাম দায়িত্ব পালনকালে কালিহাতীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও জনবান্ধব আচরণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews