মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।  অপরাধ দমনে জিরো টলারেন্স, নগরজুড়ে নিরাপত্তা জোরদার: জিএমপি কমিশনার মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার উলিপুর পৌর ভূমি অফিসে জনবল সংকট, সেবা পেতে চরম ভোগান্তিতে নাগরিকরা ‎ভারতীয় পাথর বন্ধে ঝিমিয়ে পড়ছে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ‎ আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন  গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে  কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতরে ফেলে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

 

দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

 

 

র‍্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পান যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

 

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।

 

র‍্যাব-১১ জানিয়েছে, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, র‍্যাব-১১ উদ্ধার করা ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড শর্টগানের গুলি আমাদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

 

 

ক্যাপশন : মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকা থেকে র‍্যাব-১১ এর অভিযানে উদ্ধার করা ২টি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড শর্টগানের গুলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews