মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।  অপরাধ দমনে জিরো টলারেন্স, নগরজুড়ে নিরাপত্তা জোরদার: জিএমপি কমিশনার মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার উলিপুর পৌর ভূমি অফিসে জনবল সংকট, সেবা পেতে চরম ভোগান্তিতে নাগরিকরা ‎ভারতীয় পাথর বন্ধে ঝিমিয়ে পড়ছে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ‎ আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত পটুয়াখালীতে শিক্ষার মান উন্নয়নে পৌর বিদ্যানিকেতনের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন  গাজীপুরে সাইন্স ল্যাব হাসপাতাল সিলগালা;ভুয়া চিকিৎসক কারাগারে  কালিহাতীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭-ই জুলাই (মঙ্গলবার) সকালে রূপসা অফিসার্স ক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, অধ্যক্ষ আতাহার আলী ফকির, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, প্রধান শিক্ষক শাবানা এবং ইউপি সদস্য শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews