রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা  ময়লার স্তুপ অপসারণ,স্বস্তিতে এলাকাবাসী গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের   রাজধানীর মিরপুরে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ  ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রাজউকের বিরুদ্ধে  লালমনিরহাটে অন্যায় ভূমি অধিগ্রহণের অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত  স্বচ্ছতার নজির: খাল খননের অব্যয়িত টাকা ফেরত দিয়ে প্রশংসায় সালথার ইউএনও

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অত্যন্ত সফলভাবে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এই সময়ে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর, তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ১৯তম অস্থায়ী (ভারপ্রাপ্ত) রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

 

তাঁর রাজনৈতিক ও পেশাগত জীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো- তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে আইন ও বিচার এবং শিক্ষামন্ত্রীসহ মোট ছয়বার বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

বার্ধক্যেও তিনি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে আইন পেশায় যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews