রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা  ময়লার স্তুপ অপসারণ,স্বস্তিতে এলাকাবাসী গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের   রাজধানীর মিরপুরে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ  ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রাজউকের বিরুদ্ধে  লালমনিরহাটে অন্যায় ভূমি অধিগ্রহণের অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত  স্বচ্ছতার নজির: খাল খননের অব্যয়িত টাকা ফেরত দিয়ে প্রশংসায় সালথার ইউএনও

রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার (১২-ই জুলাই) সকালে রূপসা অফিসার্স ক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিকতা।

 

রূপসা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসা থানা অফিসার ইনচার্জ মো. আবদুর রাজজাক মীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অভিজিৎ মন্ডল।

 

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ারুল কুদ্দুস, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. ফরিদ উদ্দীন ও নুসরাত শারমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব পাল, নুর ইসলাম মোড়ল, মো. শুকুর আলামিন, উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী ও এফপিএবি এনজিওর কর্মীরা।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। সেবা প্রদানে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয় ঘাটভোগ ইউনিয়ন পরিষদ এবং ঘাটভোগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

লাবনী আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হন নুসরাত শারমিন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন নুর ইসলাম মোড়ল এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন মমতাজ পারভিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews