রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা  ময়লার স্তুপ অপসারণ,স্বস্তিতে এলাকাবাসী গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের   রাজধানীর মিরপুরে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ  ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রাজউকের বিরুদ্ধে  লালমনিরহাটে অন্যায় ভূমি অধিগ্রহণের অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত  স্বচ্ছতার নজির: খাল খননের অব্যয়িত টাকা ফেরত দিয়ে প্রশংসায় সালথার ইউএনও

গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের  

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরে মাদক, জুয়া, সন্ত্রাস, সাইবার অপরাধ, ভিসা জালিয়াতি, হানি ট্র্যাপ, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনসহ সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

 

 

রোববার (১২ জুলাই ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

 

 

 

পুলিশ কমিশনার বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফিসহ), অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত চক্র, হানি ট্র্যাপ, ভিসা জালিয়াতিসহ বিভিন্ন ধরনের প্রতারণা, মাদক তৈরির কারখানা এবং ভেজাল মসলা ও ওষুধসহ সব ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে।

 

 

 

তিনি আরও বলেন, সম্প্রতি সংস্কারকৃত আইন, বিশেষ করে সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন কার্যকরভাবে বাস্তবায়নে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অপরাধ দমনে প্রয়োজন হলে ছদ্মবেশে অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।

 

 

 

সভায় পুলিশ কমিশনার দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এছাড়া টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি, হানি ট্র্যাপ, স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews