রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা  ময়লার স্তুপ অপসারণ,স্বস্তিতে এলাকাবাসী গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের   রাজধানীর মিরপুরে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ  ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রাজউকের বিরুদ্ধে  লালমনিরহাটে অন্যায় ভূমি অধিগ্রহণের অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ রূপসায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত  স্বচ্ছতার নজির: খাল খননের অব্যয়িত টাকা ফেরত দিয়ে প্রশংসায় সালথার ইউএনও

টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী:

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার (১০ জুলাই) দুপুরে যাত্রীবাহী বাস ও মোটরবাইকের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাইকের অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত নারী রিতা আক্তার(৫০) ভূঞাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি স্বামী ও ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে জামালপুরের দিকে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, ভূঞাপুর থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিতা আক্তার নিহত হন। এ দুর্ঘটনায় রিতার স্বামী সাখাওয়াত হোসেন(৬০) ও ছেলে আরিফ(২৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর(রেফার) করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews