সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা। ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।

 

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসনের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।

 

জানা যায়, জেলার ৫টি সংসদীয় আসনের সব সংসদ সদস্য তাদের এক মাসের সম্পূর্ণ মূল বেতন ও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মো. নূরুল করিম ভূঁইয়া।

 

সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিজের এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়ে উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও একদিনের মূল বেতন দেওয়ার আহ্বান জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রস্তাবটি সমর্থন করলে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও এতে সম্মতি দেন।

 

জেলা প্রশাসক জানান, সভায় অনুপস্থিত গাজীপুরের অন্য চার সংসদ সদস্যের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে তারাও একই সিদ্ধান্তে সম্মতি জানান।

 

ফলে গাজীপুর-১ আসনের মো. মুজিবুর রহমান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দীন আইয়ুবী ও গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন—সবাই এক মাসের মূল বেতন ত্রাণ তহবিলে দান করবেন।

 

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই সম্মিলিত উদ্যোগ দেশের অন্য জেলার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews