বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৪ ঘণ্টার মধ্যেই বড় ধরনের সাফল্য অর্জন করেছে জিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি বর্ষার নতুন পানিতে চলনবিলে দেশি মাছের আমদানি বেড়েছে, জমে উঠেছে বেচাকেনা শাহজালাল বিমানবন্দরে বৃষ্টিতে ভিজে যাচ্ছে মালামাল ক্ষতিগ্রস্ত আমদানি কারক ও সি এন্ড এফ ব্যবসায়ীরা। টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত শিবগঞ্জে বীমা খাতে দক্ষ জনবল গড়তে এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে রেললাইনের মাঝে গড়ে উঠা  ময়লার স্তুপ অপসারণ,স্বস্তিতে এলাকাবাসী গাজীপুরে অপরাধ দমনে ডিবির তৎপরতা জোরদারে কঠোর নির্দেশ- জিএমপি কমিশনারের   রাজধানীর মিরপুরে ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে নিয়মবহির্ভূত ভবন নির্মাণ  ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রাজউকের বিরুদ্ধে 

জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে অপরাধ দমন, অনুদ্ঘাটিত মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে কঠোর নির্দেশনা দিয়েছেন জিএমপি পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

 

 

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা ও আবেদন শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণকে আন্তরিক ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান।

 

 

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে অনুদ্ঘাটিত মামলা দ্রুত উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল ও ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।

 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews