সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

খুলনায় এসএটিভির সাংবাদিককে লক্ষ্য করে গুলি, সহকর্মী আহত।

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় এসএটিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাংবাদিক রকিবুল ইসলাম মতি জানান গতকাল মঙ্গলবার (১৪-ই জুলাই) দিবাগত-রাত (১২.৩০) ৫-৬ জন সাংবাদিক জাতিসংঘ পার্ক এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি এসএটিভির সাংবাদিক ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মতিকে লক্ষ্য করে ছোড়া হলেও তিনি অক্ষত থাকেন।

গুলিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সাংবাদিক আওয়াল আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খুলনার জাতিসংঘ পার্ক সাংবাদিকদের নিয়মিত আড্ডার স্থান। সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় পেশাজীবী সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে জড়ো হন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews