সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

রূপসায় কাজদিয়া সরকারি মডেল স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। 

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

 

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : “দেশের বায়ু, দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সারাদেশের ৬৫ হাজার ৫৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রূপসা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে আজ বুধবার (১৫-ই জুলাই) সকালে রূপসা উপজেলা সদরের কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খান আলিম হাসান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ খান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলারা খানম, দেবদাস বৈরাগী, আনিচুর রহমান, শামিমা নাসরীন, বিষ্ণু রায়, মো. মোস্তাফিজুর রহমান, শেখ হায়দার আলী, শীর্ষেন্দু দাস, উম্মে আসমাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews