বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা জিএমপি পুলিশের বিশেষ অভিযানে ২ পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন: সপ্তাহজুড়ে চলবে নানা কর্মসূচি রূপসায় কাজদিয়া সরকারি মডেল স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।  বগুড়ার শিবগঞ্জে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ফ্রি ভ্যাকসিন ক্যাম্পিং শুরু খুলনায় এসএটিভির সাংবাদিককে লক্ষ্য করে গুলি, সহকর্মী আহত। জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন: সপ্তাহজুড়ে চলবে নানা কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- “বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান সামনে রেখে পটুয়াখালীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন।

 

বুধবার(১৫ জুলাই) সকাল ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ আয়োজিত সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ অনুষ্ঠানটি ফিতাকেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এর আগে সকাল ৯.৩০ মিঃ সময় সার্কিট হাউজ হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে মেলা স্থানে গিয়ে শেষ হয় র‍্যালী।

 

 

পরে উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনা মনি’র উপস্থাপনায় বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জুয়েল রানা। আরও বক্তব্য রাখেন মেলায় অংশগ্রহনকারি স্টল মালিকদের পক্ষে মেসার্স বন্ধু নার্সারির সত্ত্বাধিকারি মো. মতিউর রহমান।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন এবং স্টল সমূহ পরিদর্শন করে শেষে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

 

এ মেলা চলবে ২১ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও সুলভ মূল্যে বিক্রয় হবে বলে সহকারি বন সংরক্ষক কর্মকর্তা নুরুন্নাহার জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews