বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় জুলাই শহিদের স্মরণে জামায়াতে ইসলামীর আয়োজনে রূপসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।  জুলাই শহিদদের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রেরণা  বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে – গাজীপুরে রথযাত্রা- রথমেলার উদ্বোধনে – এমপি এম মঞ্জুরুল করিম রনি কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১ আরিফ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা পটুয়াখালীতে সেতু জুয়েলার্সে রাতের অন্ধকারে দুধর্ষ চুরি, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে আর্জেন্টিনার ম্যাচ দেখে ফেরার পথে উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানীকে জরিমানা নগরের গাছা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায়ও অনুপস্থিত হিসাব সহকারী, রাষ্ট্রীয় শোকের নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ উত্তোলনে জাতীয় পতাকা

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে বল্লা–কালিহাতী সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন উপজেলার বল্লা হাসপাতালপাড়া এলাকার আরিফ মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল-আমিন ও সোহাগ মোটরসাইকেলে যোগে কালিহাতী যাওয়ার সময় কামার্থী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে আল-আমিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে আল-আমিনের স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews