
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরির ২৬ নং ওয়ার্ডের মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের সাবেক সাধারন সম্পাদক মরহুম জসিম উদ্দিন ইমনের বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের আয়োজনে গত ২১ জুলাই বাদ এশা স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন বিজয় এর সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনায় অংশ নেন মুন্সিপাড়া হাফিজিয়া মাদরাাসার সাবেক সভাপতি মোঃ সাহিদ হোসেন চৌধুরী, মুন্সিপাড়া জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আকছার উদ্দিন খাঁন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর সদর মেট্রো থানা যুব দলের আহবায়ক মোঃ সুমন খন্দকার, মুন্সিপাড়া জামে মসজিদের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ ও সহ-সভাপতি হাজী ওয়াহিদ, মুন্সিপাড়া গ্রাম বিএনপির সভাপতি মোঃ কফিল উদ্দিন, গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ মোনায়েম খন্দকার, মুন্সিপাড়া তরুন উন্নয়ন সংঘ‘র সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন খাঁ, মুন্সিপাড়া যুব কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ রানা খন্দকার, গাজীপুর মহানগর জাসাস এর যুগ্ম আহবায়ক মোঃ মুছা খান রানা, প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুন্সিপাড়া হফিজিয়া মাদরাসার শিক্ষক মোঃ খোরশেদ আলম (নূরানী হুজুর), দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।