সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার।

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে ১৩ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর চট্টগ্রাম নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার মূল আসামি মোহাম্মদ রিফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (২১ জুলাই) এক বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তার হওয়া মোহাম্মদ রিফাত নোয়াখালী জেলার হাতিয়া থানার চৌধুরী গ্রামের ইউছুফ মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর এলাকার আল-আমিন স্কুল সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের মকিমপুর আব্দুল মতিন খসরু উচ্চবিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে ওই শিশু ভিকটিমকে ফুঁসলিয়ে অপহরণ করেন রিফাত। পরে তাকে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়।

 

ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে আসামির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ রিফাতকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক হোসেন জানান, শিশুটিকে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার পরিচয় গোপন রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews