বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত।  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভূমি প্রতারক চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবাবের সংবাদ সম্মেলন।   টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা – ২  শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা,একই স্থানে একই নামে একাধিক প্রকল্প করে অর্থ আত্মসাৎ !  কুমিল্লার ব্রাহ্মণপাড়া ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার। গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি – এম মঞ্জুরুল করিম রনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা জসিম উদ্দিন ইমন এর বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ শিক্ষার্থীদের অভিযোগ— ‘দীর্ঘদিন ক্লাস না নেওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম’

রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় চিংড়ি ব্যবসায়ীদের সাথে ইইউ- ডিজি (শান্তি) অডিট ইন বাংলাদেশ ১৩-৩০ অক্টোবর -২০২৬ টু অভালুয়েট কন্ট্রোলস অন রিসিডিউ অফ ফার্মালোজিক্যাললি একটিভ সাবস্টেন্স পেস্টিসাউডস এন্ড কনটামিনান্স ইন এনিমেল এন্ড এনিমেল প্রোডাক্টস এ উপলক্ষে খুলনা ফিস ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল ডিওএফ -এর আয়োজনে মিটিং গত ২২ জুলাই বিকাল ৪ টায় রূপসা চিংড়ি বাণিক সমিতির অফিসে অনুষ্ঠিত হয়েছে। রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি ও খুলনা জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুবেল মীরের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও খুলনা জেলা বিএনপি’র অন্যতম নেতা মোল্লা রিয়াজুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন

খুলনা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল হাসান।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কর্মকর্তা এবিএম জাকারিয়া, মোঃ আমিনুল হক, মোঃ মিজানুর রহমান ও রূপসা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস। এ সময় বক্তৃতা করেন রূপসা চিংড়ি বণিক সমিতির সহ-সভাপতি মারুফ হোসেন মনি, যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ মহিদুল শেখ, কোষাধক্ষ্য মনিরুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান। চিংড়ি মৎস্য ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হেমায়েত শেখ, মোঃ আবুল হাসান মোল্লা, মামুনুর রশিদ বাবু, মোঃ ইব্রাহিম মোল্লা, মোঃ জলিল হাওলাদার, মোঃ কামরুল মোল্লা, আনসার শেখ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ সজল, টুকু শেখ, ফারুক শেখ, ইকবাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews