শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত।  মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ভূমি প্রতারক চক্রের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবাবের সংবাদ সম্মেলন।   টাঙ্গাইলে দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা – ২  শাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা,একই স্থানে একই নামে একাধিক প্রকল্প করে অর্থ আত্মসাৎ !  কুমিল্লার ব্রাহ্মণপাড়া ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার। গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি – এম মঞ্জুরুল করিম রনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা

গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

অভিযানে মো. মেহেদী হাসান (২৮) ও আব্দুস ছাত্তার (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধেই ডাকাতির প্রস্তুতি, মাদক ও খুনসহ একাধিক মামলা রয়েছে।

 

জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী ও এএসআই সজীব লোহার কৃষ্ণাসহ পুলিশের একটি দল ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান চালায়।

 

ইটাহাটা রাসেলের বাড়ির সামনে ইটের সলিং সড়কে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে মাদক, খুন ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপরদিকে আব্দুস ছাত্তারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা বিচারাধীন রয়েছে।

 

জিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় সন্ত্রাস, অস্ত্র ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews