সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার (২৭-শে জুলাই) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

 

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ,সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রাজজাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার হিমেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত ঘোষ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, মাসুম বিল্লাহ ও ইলিয়াছ হোসেন, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দীন নেছারী, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, শাবানা, কমল চন্দ্র সানা, ওবায়েদ ফারাজী, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আব্দুস সালাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews