সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

সংবাদ প্রকাশের পর সালথায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সালথায় প্রায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করেছে সালথা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা মৎস্য অফিসার তরুণ বসু।

 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন নদী ও বিলে (মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লক্ষাধিক টাকার নিষিদ্ধ ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি, এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার সকলের সহযোগীতা নিয়ে সামনের দিনগুলোতে এই অভিযান আরও জোরালো হবে। পাশাপাশি সবাই যদি সতর্ক হই তাহলে রক্ষা পাবে মৎস ও জলজ সম্পদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews