বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাল খনন প্রকল্পে নয়ছয় ! কালিহাতীতে অনিয়মের অভিযোগে ৬ লাখ ২৬ হাজার ৫ শত ২৬ টাকা ফেরত গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের মহানগর শাখার উদ্যোগে মৌসুমী  ফল উৎসব অনুষ্ঠিত গাজীপুরকে শব্দদূষণমুক্ত রাখতে ১২ সপ্তাহের কর্মসূচি পটুয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা  ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি কাজী সরোয়ার, সেক্রেটারি ওয়াহিদুজ্জামান। ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি কোতোয়ালির মাহমুদুল হাসান : রিপোর্টার্স ক্লাব ফরিদপুর এর শুভেচ্ছা  সংবাদ প্রকাশের পর সালথায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কাভার্ড ভ্যান জব্দ খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২

গাজীপুরকে শব্দদূষণমুক্ত রাখতে ১২ সপ্তাহের কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরকে শব্দদূষণমুক্ত রাখতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে গাজীপুর জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত যানবাহন অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

 

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী, সকল প্রকার গাড়ি চালকদের অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। শুধু জরুরি পরিস্থিতিতে হর্ন ব্যবহার করা যাবে।

 

জেলা প্রশাসনের মতে, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী,অসুস্থমানুষ, বয়স্ক ও সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এজন্য সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় জেলা প্রশাসন।

 

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে জানান, প্রথমে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলবে। পরে পর্যায়ক্রমে জেলার সব যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।

 

পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হবে এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews