
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
সাহসিকতা, কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জিএমপির সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও তার টিমকে পুরস্কৃত করা হয়েছে
রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো.ইসমাইল হাওলাদার এ পুরস্কার হাতে তুলে দেন। উল্লেখ্য গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাজুলিয়া এলাকায় ওসি মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।