সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোলাম সরোয়ারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সালথা বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্বামী আটক সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত হলেন সদর থানা পুলিশ উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ ইতালির ফ্লোরেন্সে প্রবাসী বিএনপির উদ্যোগে কুমিল্লা -৫ আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিনকে গণসংবর্ধনা প্রদান ।  খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ।  উলিপুরে ৯৯৯-এর পুলিশের বিরুদ্ধে আসামি তাড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত এসআই ৫ ঘণ্টা অবরুদ্ধ আরডিআরএস পুনর্বাসন কেন্দ্রে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সঙ্গে প্রধান অতিথি জনাব আসাদুল হাবিব দুলু, এমপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা ‎ রূপসায় এমপি আজিজুল বারী হেলাল এর নির্দেশনায় জাবুসা বিলে জলাবদ্ধতা নিরসন,স্বস্তিতে কৃষক-মৎস্যচাষীরা ।  

বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্বামী আটক

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

মো. হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

 

কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ১২৭ পিস ইয়াবাসহ আটক হয়েছেন রেজাউল করিম (২৮) নামে এক ব্যক্তি।

 

রোববার (২ আগস্ট) সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে তল্লাশির সময় তার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

 

আটক রেজাউল করিম গাজীপুরের শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

 

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বন্দি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে যান রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হয় দায়িত্বরত কারারক্ষীদের। পরে তাকে নিবিড়ভাবে তল্লাশি করা হলে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রেজাউল করিমকে আটক করে। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কোনাবাড়ী মেট্রো থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কারারক্ষীরা ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কারাগারে বন্দি স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগকে ব্যবহার করে মাদক পাচারের এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কারা কর্তৃপক্ষের তৎপরতায় প্রবেশের আগেই ইয়াবাসহ ওই ব্যক্তি আটক হওয়ায় মাদক কারাগারের ভেতরে প্রবেশ করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews