বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস-চাঁদাবাজি বরদাশত নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করে রূপসাকে মডেল করা হবে,এমপি হেলাল।  গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ইউপি চেয়ারম্যানের জন্য স্নাতক, সদস্যের জন্য এইচএসসি: সময়ের দাবি নাকি গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ? ভাইকে ফাঁসাতে মাকে হত্যা: সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার মেয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার,  মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বাংলাদেশ বেতারের লোকসংগীত শিল্পী হিসেবে নির্বাচিত -গাজীপুরের মাহমুদা ইয়াসমিন নিপা গোলাম সরোয়ারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সালথা বৈদ্যুতিক মিটার থেকে সর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ স্বামী আটক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এসব অভিযানে পুলিশ সদস্যদের পৃথক কয়েকটি টিম অংশ নেয়।

 

 

দিনব্যাপী এ বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার ১ জন পলাতক আসামি, ২ জন জিআর পরোয়ানাভুক্ত আসামি, ১ জন চুরি মামলার পলাতক আসামি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে গ্রেফতার করা হয়।

 

পুলিশের পৃথক অভিযানসমুহ ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে শশীদল ইউনিয়ন এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের পলাতক আসামি

 

মোঃ হেদায়েত উল্লাহকে (৩২) গ্রেফতার করা হয়। তিনি শশীদল ইউনিয়নের মানরা (ফকির বাড়ি) এলাকার আঃ বারিক ফকিরের ছেলে।

 

চুরি মামলায় গ্রেফতার: এসআই (নিঃ) মোঃ আল-আমিনের নেতৃত্বে অপর এক অভিযানে চুরি মামলার পলাতক আসামি

 

মোঃ আলমগীর হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি চৌব্বাস (কাজী বাড়ি) এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে।

 

এসআই মোঃ আল-আমিনের অভিযানে পরোয়ানাভুক্ত (জিআর) দুই আসামি দক্ষিণ তেতাভূমির মোঃ আবদুল মোতালেব এবং চান্দলা (ধলগ্রাম) এলাকার মোঃ আশ্রাফুলকে (২৫) গ্রেফতার করা হয়।

 

মাদকের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মোঃ সোহেল (৩৫) ও নুর মোহাম্মদ (২২) নামের দুই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews