শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার । আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে গত ১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি বিকাশ এজেন্টের দোকানে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কালিহাতী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ভুক্তভোগীদের দাবি, ফুটেজে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
দোকানটির মালিক (আসাদের) মামাশ্বশুর হাসানুর রহমান (৪৩) অভিযোগ করেন, ঘটনার পর প্রথমে কালিহাতী থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগীরা মানববন্ধনের ঘোষণা দিলে পুলিশ মামলাটি গ্রহণ করে বলে তিনি দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওসমান গনীর বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ, তদন্তের নামে তিনি প্রথমে ৪ হাজার টাকা নেন। তবে টাকা নেওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার কিংবা কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
হাসানুর রহমানের দাবি, পরবর্তীতে তিনি মামলার অগ্রগতি জানতে চায় এসআই ওসমান গনী তাকে অভিযুক্তদের অবস্থান জানাতে বলেন। এদিকে মামলার বিষয়ে তৎপরতা চালানোর পর অভিযুক্ত পক্ষ হাসানুর রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হলেও সেটি বাতিল করা হয় বলে দাবি করেন হাসানুর রহমান। পরে বিষয়টি নিয়ে আবার এসআই ওসমান গনীর সঙ্গে যোগাযোগ করা হলে, আরও ১ হাজার টাকা ঘুষ নেন। তবে টাকা নেওয়ার পরও অভিযুক্তদের ঘটনাস্থলে গিয়ে জিডি করে দেওয়ার আশ্বাস দেন এবং থানায় না আসার পরামর্শ দেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু কয়েক দিন পর জিডির অগ্রগতি জানতে চাইলে তাকে থানায় এসে নতুন করে জিডি করতে বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে গণমাধ্যম কর্মী সেলফোনে যোগাযোগ করলে এসআই ওসমান গনী তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে তার কোনো ধরনের অনিয়ম বা ঘুষ গ্রহণের সম্পৃক্ততা নেই।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews