শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার । আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, নদীভাঙনের শঙ্কা এসআই ওসমানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, ভুক্তভোগীদের দাবি—টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা সালথা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত।  গাজীপুরের টঙ্গী হাজী মাজার বস্তিতে জিএমপির সাঁড়াশি অভিযান; মাদক,দেশীয় অস্ত্রের ভাণ্ডার জব্দ গাজীপুরে বিভিন্ন আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আজ ৬-ই আগষ্ট রাজশাহীর প্রাণকেন্দ্র কুমারপাড়া মোড়ে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইলার MR.DIY তাদের ১৭-তম আউটলেটের উদ্বোধন করেছে। রাজশাহীতে নতুন এই আউটলেট চালুর মাধ্যমে প্রথমবারের মতো রাজশাহীতে কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশব্যাপী মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের পণ্য সহজলভ্য করার প্রতিশ্রুতি আরও জোরদার করেছে MR.DIY বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MR.DIY বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার মো. রহাত নবী এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ নাজির হোসেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট নব্যক্তিত্ব, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর এবং বিনোদন অঙ্গনের তারকাগণ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. রহাত নবী বলেন,রাজশাহীতে কুমারপাড়া মোড় আমাদের নতুন আউটলেট চালু করা দেশের সম্ভাবনাময় বাজারগুলোতে সম্প্রসারণের কৌশলের অংশ। আমরা সবসময় মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বৈশ্বিক অঙ্গীকার “To offer everyone everything, everyday, at always low prices” অর্থাৎ “সবাইকে প্রতিদিন সবকিছু সর্বদা সাশ্রয়ী মূল্যে”এই নীতিই আমাদের পথচলার মূল ভিত্তি।”

প্রশস্ত পরিসরে গড়ে ওঠা নতুন আউটলেটটিতে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০,০০০-এর বেশি পণ্য পাওয়া যাবে। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ অ্যাকসেসরিজ, হোম ফার্নিশিং, স্টেশনারি, স্পোর্টস ও খেলনা, উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাকসেসরিজ এবং জুয়েলারি ও কসমেটিকস। পরিবারভিত্তিক কেনাকাটার সুবিধাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো আউটলেট।

নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে ৬-ই থেকে ৮-ই আগস্ট ২০২৬ পর্যন্ত বিশেষ অফার ও প্রচারণা চালাবে MR.DIY বাংলাদেশ। এ সময়ে বিশেষ অফারে একক রসিদে ১,৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে গ্রাহকরা পাবেন একটি সীমিত সংস্করণের MR.DIY ব্র্যান্ডেড ছাতা, সম্পূর্ণ বিনামূল্যে (স্টক থাকা সাপেক্ষে)।

এছাড়া গ্রাহকরা MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

২০০৫ সালে মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত MR.DIY Group বর্তমানে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ৫,৫০০-এর বেশি আউটলেট পরিচালনা করছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, তুরস্ক, স্পেন ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।

বাংলাদেশে ২০২৪ সালের এপ্রিলে উত্তরার পলওয়েল কার্নেশন শপিং সেন্টার এবং যমুনা ফিউচার পার্কে প্রথম দুটি আউটলেট চালুর মাধ্যমে যাত্রা শুরু করে MR.DIY। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিষ্ঠানটির আউটলেট রয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন এই উদ্বোধনের মাধ্যমে রাজশাহীও যুক্ত হলো।

 

MR.DIY এশিয়ার অন্যতম বৃহৎ হোম ইমপ্রুভমেন্ট রিটেইল চেইন। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বর্তমানে বিশ্বব্যাপী ৫,৫০০-এর বেশি স্টোরের মাধ্যমে প্রতিদিন লাখো গ্রাহককে ওয়ান-স্টপ শপিং অভিজ্ঞতা প্রদান করছে MR.DIY।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews