1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:41 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ছাত্রলীগ নেতা বিজয় হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, September 4, 2020,
  • 439 Time View

ইমরান হোসেন বিশেষ প্রতিনিধিঃ ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় হত্যায় ব্যবহৃত রাম-দা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাজার স্টেশন এলাকার পুকুর থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে ভোররাতে উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর থেকে গ্রেফতার করা হয় এই হত্যা মামলার প্রধান আসামী জেলা ছাত্রলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে। তার দেয়া তথ্যমতেই এই অস্ত্র উদ্ধার করা হয়।

মামলার তন্তকারি কর্মকর্তা ও সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরদ্দোজা জিমেল বলেন, গ্রেফতার হওয়া শিহাব আহম্মেদ জিহাদকে জিজ্ঞাসাবাদ করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বাজার রেলওয়ে স্টেশনের পুকুর থেকে একটি রাম-দা উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ জুন প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া মাহফিলে যোগ দিতে যাবার পথে বাজার ষ্টেশন এলাকায় প্রতিপক্ষের আঘাতে আহত হন জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়। ঢাকার একটি হাসপাতালে ৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আলোচিত এ মামলাটি নিয়ে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে দুই গ্রুপের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করাবস্থায় এক সপ্তাহের ব্যবধানে গ্রেফতার করা হয় প্রধান দুই আসামীকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট