শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব মুন্সিগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জের আগুন লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ৩৪০ বাংলাদেশি। তুহিন হত্যার ১ বছর: চান্দনায় ক্ষোভের আগুন, দ্রুত বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন  সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু রাজশাহীর কুমারপাড়া মোড়ে MR.DIY এর ১৭-তম আউটলেট উদ্বোধন।  নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ।  কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: ৬৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ।

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জের আগুন

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার: সোহেল রানা

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে বলাকা লাউঞ্জের রান্নাঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রান্নাঘরের কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে প্রায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরে যান।

 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগুনে কয়েকটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিএমপির বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ২টার দিকে বলাকা লাউঞ্জের আগুন লাগার খবর পাওয়া যায়। রান্নাঘরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে দেখে ফিরে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি; কেবল কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই বলাকা লাউঞ্জের রান্নাঘর ও আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews