1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:40 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2020,
  • 446 Time View

মোঃ জুয়েল হাওলাদার ঝালকাঠি জেলা প্রতিনিধি॥

ঝালকাঠিতে সন্ত্রাসী কর্তৃক মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার মতিউর রহমান জমাদ্দারের পুত্র অটো ড্রাইভার মো: সাইদুল ইসলামকে পুলিশ উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে বরিশাল শেবাচিম হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়। এলাকাবাসী জানান, ১৪ আগষ্ট ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে রাত ১১টার দিকে অটোড্রাইভার সাইদুল ইসলাম জমাদ্দারকে জমিজমা নিয়ে বিরোধ কেন্দ্র করে কয়েকজন মিলে মধ্য যুগীয় কায়দায় নির্মম হামলা করে কাটাযুক্ত মাদার গাছের সাথে রশি দিয়ে হাত পা বেধে রাখে। সন্ত্রাসীরা নৃশংস হামলা শেষে তার দুচোখ উপড়ে দেয়ার চেষ্টা চালালে এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এলাকাবাসী জানান, দ: পপিলিতা গ্রামের মোতালেব তালুকদারের পুত্র কেওড়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আঃ খালেক হাওলাদরের ছেলে মোহাম্মদ সালেহ, শাহেদ আলীর পুত্র আলতাফ ডাকুয়াসহ ১০/১৫ জন সন্ত্রাসী মিলে রাত অনুমান এগারটার দিকে ঝালকাঠি শহর থেকে অটো গাড়ী নিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে আটক করে সাইদুলকে হত্যার উদ্দেশ্যে নির্মম হামলা করে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে হাত পা কাটাযুক্ত মাদার গাছের সাথে সারা রাত বেধে রাখে।পরের দিন সকালে স্থানীয় মেম্বর ও লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা চালালে উক্ত সন্ত্রাসীরা তাতে বাঁধা দেয়। পরে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে গাছের সাথে হাত পা বাধা সাইদুল উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত সাইদুল বরিশাল সেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এ বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রাকিব উদ্দিন কেনান জানান, জমিজমা নিয়ে বিরোধের কারনে মাসুদ রানা, “মোহাম্মদ সালেহ ও আলতাফ ডাকুয়া গং অটো ড্রাইভার সাইদুল জমাদ্দারকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করে মাদার গছের সাথে সারারাত বেধে রাখে। পরের দিন আমি খবর পেয়ে ঘটনা স্থলে গেলে উক্ত সন্ত্রাসীরা আহত সাইদুলকে উদ্ধার করতে আমাকে বাধা দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। টাকার অভাবে ঢাকায় বেশিদিন চিকিৎসা নিতে পারেনি। এখন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছে। মামলা হয়েছে, কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
বুধবার (১৯ আগস্ট) বিকালে পিপলিতা বাজারে এলাকার শতশত লোক জমায়েত হয়ে সাংবাদিকদের নিকট এ নির্মম ঘটনার বর্ণনা করে উল্লেখিত সন্ত্রাসীদের দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন। এলাকাবসী জানান, অটো চালক সাইদুল নির্দোষ ও নিরীহ মানুষ। তাকে এভাবে হামলা ও নির্যাতন করায় প্রধানমন্ত্রী, ঝালকাঠি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের নিকট সুবিচার প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট