
ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সংশ্লিষ্ট কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী
কমিটি ঘোষণা করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা ৩৬ শে জুলাই কারা নির্যাতিত সকল জুলাই যোদ্ধাদের নিয়ে মুন্সিগঞ্জ সদর রোড অবস্থিত মুন টাওয়ার অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিকর্মে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনকে সভাপতি, মোঃ শামীম মোল্লা সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন শেখ, সহ-সভাপতি, মোঃ শাজাহান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, দেওয়ান মিঠু, সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান প্রধান হিরন, দপ্তর সম্পাদকওহিদুল ইসলাম খোকন, অর্থ নির্বাহী সম্পাদক
ঘোষিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, কারা নির্যাতিত নেতাকর্মীদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।