1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নওগাঁর মহাদেবপুরে ইউএনও ওয়াহিদা খানমের বাড়িতে কান্নার রোল

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 444 Time View

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর মহাদেবপুরে ইউএনও ওয়াহিদা খানমের বাড়িতে কান্নার রোল। সরেজমিনে গেলে প্রতিবেশীরা কান্না জড়িত কণ্ঠে প্রতিবেদকদের জানান, ওয়াহিদা এলাকার গর্ব। সে ছোট বেলা থেকেই এখানে খেলাধুলা করে মানুষ হয়েছে। লেখাপড়ায় অত্যন্ত ভাল ছিলেন। প্রতিবেশীরা তাকে খুব ভালোবাসতেন। গত সোমবার এখান থেকে তার কর্মস্থলে যোগদান করেন। তার উপর সন্ত্রাসী হামলা হওয়ায় তারা হতভম্ব। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় তার সরকারি বাসভবনে স্থানীয় যুবলীগ সন্ত্রাসী দ্বারা নির্মম নির্যাতনের শিকার হন। তার সাথে থাকা মুক্তিযোদ্ধা বাবাকেও আঘাত করা হয়েছে। এদেশে মুক্তিযোদ্ধার সন্তানরা নিরাপদ নয়। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরাও নিরাপদ নয়। সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটিই গ্রামবাসীর হৃদয়ের প্রশ্ন। সরকার ব্যবস্থা করবে কিনা এ নিয়ে তারা সন্দিহান। তার প্রথম চাকুরী উপজেলার দোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী মামুন, রায়হান ও রুবেল জানান, তিনি যখন তাদের সাথে সহকর্মী হিসেবে ছিলেন তৎসময়ে প্রতিষ্ঠানটি উৎসব মুখর থাকতো।এরপর ওয়াহিদা ৩১তম বিসিএস পরীক্ষা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রংপুরে যোগদান করেন। সর্বশেষ ঘোড়াঘাটে ইউএনও হিসাবে যোগদানের পর নির্মম সন্ত্রাসী হামলার শিকার হলেন। যদিও তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারপরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন কিনা এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী মোশারফ, রিপন, শ্রীকান্ত, অখিল মালাকার, মেজবা ও রিপন জানান, ওয়াহিদা চার ভাইবোনের মধ্যে তৃতীয়। বড় বোন নাটোরে রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। ভাই ওসি তদন্ত হিসেবে বগুড়া জেলার কাহালু উপজেলায় কর্মরত।ছোট ভাই পুলিশের সিপাহি হিসেবে কর্মরত। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। গ্রামবাসীরা তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট