1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নওগাঁ-৬ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছে আনোয়ার হোসেন হেলাল ও কাজী মনিরুল ইসলাম মনু।

Reporter Name
  • Update Time : Monday, September 7, 2020,
  • 483 Time View

হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোর্টার
নওগাঁ ৬-এ মনোনয়ন পেয়েছেন মো. আনোয়ার হোসেন হেলাল আর ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু। আজ ৭ সেপ্টেম্বর সোমবার নিজ বাসায় (ভার্চুয়াল) ব্রিফিংকালে উপনির্বাচনের উল্লেখিত দুই প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এর আগে গত ৩০ আগস্ট গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় প্রধানের নির্দেশে নওগাঁ-৬ এবং ঢাকা-৫ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ও ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়। গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উপনির্বাচনে মনোনয়ন পেতে পাঁচটি সংসদীয় আসনের ১৪১ মনোনয়ন প্রত্যাশী আবেদন করেন। এর আগে পাবনা-৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর। নওগাঁ-৬ ও ঢাকা-৫ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট