1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:19 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

তানোরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2020,
  • 253 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।

৯ই সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

বিচারক হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, তানোর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাদিকুজ্জামান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম।

এসময় তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক/কর্মচারী কল্যান সমিতির সভাপতি জিল্লুর রহমান, তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবির্ক তত্বাবধানে ও পৃষ্টপোষকতায় ও তানোর উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় তানোর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ গ্রহন করেন।

অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের ৩টি গ্রুপে ভাগ করে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতায় ৯জন বিজয়ীকে বই উপহার দেয়া হয়। বিজয়ীরা জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট